পোরশা আ'লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে নওগাঁর পোরশা উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীরা স্থানীয় রিটার্নিং অফিসারের নিকট তারা মনোনয়ন পত্র জমা দেন ১ নং নিতপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ এনামুল হক,২ নং তেঁতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ফজলুল হক শাহ্ ,৩ নং ছাওড় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান ৪ নং গাঙ্গুরিয়া চেয়ারম্যান প্রার্থী মোঃ আনিছুর রহমান,৫ নং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ বজলুর রহমান, ৬ নং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন অর রশিদ।
এ সময় তাদের সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন মোল্লা, যুব লীগ,ছাএ লীগ নেতা কর্মী ছিলেন।
পোরশা নওগাঁ প্রতিনিধি:
কোন মন্তব্য নেই