পোরশায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পোরশায় কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তর ও পোরশা উপজেলা মহিলা বিষয়ক এর যৌথ আয়োজনে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) প্রকল্প ২ পর্যায়ে উপজেলা ইন্সপেকশন বিষয়ে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
পোরশা উপজেলা পরিষদের হলরুমে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উক্ত অবহিত করণ সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হামিদ রেজা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কাজীবুল ইসলাম ও মঞ্জুশ্রী দাস ট্রেনিং ম্যানেজার, সিরাজগঞ্জ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ, কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ নুরে আলম ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনপোরশা উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, স্ব-স্ব বিভাগের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ প্রমুখ।
আবু রায়হান, পোরশা ( নওগাঁ) প্রতিনিধি:

কোন মন্তব্য নেই