Header Ads

ad728
  • Breaking News

    উমেদনগর শিক্ষা ও উন্নয়ন ফোরামের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


    গত ৮ই জানুয়ারি  উমেদনগর সরকারী পুকুরপাড় মাঠ (বেলতলা) উমেদনগর শিক্ষা ও উন্নয়ন ফোরামের উদ্যোগে উমেদনগরের কৃতিসন্তান, মুক্তিযুদ্ধের শহিদ/ বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিদের গন সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উমেদনগর শিক্ষা ও উন্নয়ন ফোরামের সভাপতি প্রভাষক এস এম লুৎফুর রহমান উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন এডঃ অর্জুন চন্দ্র রায়। 


    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগন্জ পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম,বার সর্দার মোঃ সোনা মিয়া,এডভোকেট এস এম বজলুর রহমান, হাজী আব্দুল মতলিব (সুখা হাজী), হাজী ইউনুছ মিয়া,হাজী এনামুল হক,এডভোকেট গৌরাঙ্গ চন্দ্র শীল, মোঃ নিমরাজ মিয়া, মোঃ কবির মিয়া, মুক্তিযোদ্ধা তাহির মিয়া,ফরহাদ হোসেন কলি,মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান জিয়া,মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,পার্বতী রানী রায়,হাবিবুর রহমান নিরু,হাজী সজলু মিয়া,মোঃ মুতি মিয়া, এমদাদ উদ্দিন নানু মিয়া লন্ডনী,তৌহিদুল ইসলাম তৌহিদ,মোঃ রমিজ আলী,সেলিম আহমেদ,অমিয় রায়,মোঃ মনছুর আলী,অপু আহমেদ রওশন।

    সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন আহমেদ জামান খান শুভ,আবুল কাশেম রুবেল,মাষ্টার জুবায়ের মিয়া প্রমুখ।সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন ওবায়দুর রহমান ফাহিম,অলিউর রহমান সোহাগ,সামাল হোসেন,নির্মল দাস,অন্জন রায়,ইন্দ্রজিৎ রায়,মোঃ রাজু মিয়া,আতাউর রহমান সেলিম, সোয়েল আহমেদ রানা, আশিকুর রহমান খান,মিঠুন রায়,কাওছার আহমেদ,আফরোজ মিয়া,বেলাল আহমেদ।শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ এনায়েত করিম,গীতাপাঠ করেন বিশাল রায়।

    সকল সংবর্ধিত ব্যক্তিবর্গ কে সংগঠনের পক্ষ থেকে উত্তরণী দিয়ে সম্মান জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সর্বশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


    হবিগঞ্জ প্রতিনিধি। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728