Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জে ৬০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১


    র‌্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প), হবিগঞ্জ এর একটি আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ১০ জানুয়ারি, রাত অনুমান ৯.৩০ ঘটিকায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নোয়াহাটি টু সাতছড়ি গামী পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে তেলিয়াপাড়া চা-বাগানের ভিতরে ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। 

    অপর একটি অভিযানে সিপিসি-১ কোম্পানীর অপর দল গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৭নং উবাহাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উলুকান্দি গ্রামস্থ উলুকান্দি কোনারগাও ব্রীজের উপর হইতে ১০ (দশ) কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ী মোঃ তাহের মিয়া (৩৬), পিতা-মৃত আমির হোসেন, সাং-বরদলিয়া, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ’কে গ্রেফতার করে।

    প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ সু-পরিকল্পিতভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকট মাদক বিক্রয় করে আসছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ মূলে ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক জব্দকৃত আলামত ও ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


    হবিগঞ্জ প্রতিনিধি। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728