Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জ নবীগঞ্জে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


    হবিগঞ্জের নবীগঞ্জ আঞ্চলিক সড়কে মুখোমুখি সড়ক দুর্ঘটনায় ২জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২ জানুয়ারী) সকাল ৭টার দিকে।

    জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজার (আলীগঞ্জ বাজার) সংলগ্ন ঢাকা- সুনামগঞ্জ-  আউশকান্দি আঞ্চলিক সড়কে মুখোমুখি সংঘর্ষে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের ইয়াকুব মিয়ার পুত্র অটোরিকশা (সিএনজি) চালক শুভ মিয়া (২৫) ও যাত্রী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের ফয়জুল মিয়ার পুত্র আমির হোসেন (৫০)।

    পুলিশ ও স্থানীয়দের সূত্রে আরো জানায়, নবীগঞ্জের সৈয়দপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি রানীগঞ্জ যাওয়ার পথিমধ্যে আলীগঞ্জ বাজার এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ গাড়িতে থাকা যাত্রী ঘটনাস্থলে মারা যান।

    এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং গাড়ি দু’টিও আটক করা হয়েছে।

    এদিকে, এ সড়ক দূঘটনার খবর পেয়ে নিহতদের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।



    হবিগঞ্জ প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728