হবিগঞ্জে চুনারুঘাট থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ১
র্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার) এর একটি আভিযানে গত ৩০ ডিসেম্বর হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ০২ নং আহমদাবাদ ইউনিয়নের অন্তর্গত রানীরকোট সাকিনস্থ “রানীরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর সামন হইতে ১০ (দশ) কেজি গাঁজা, খ। ০১টি মোবাইল, গ। ০১টি সীমকার্ড ও নগদ-৮৮০/-টাকা উদ্ধার পূর্বক একজন মাদক ব্যবসায়ী মোঃ শাহিন মিয়া (৩৫), পিতা- মোঃ ফজর আলী, গ্রাম- দুধপাতিল, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ’কে গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে জব্দকৃত আলামত ও ধৃত আসামীর বিরুদ্ধে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৯(খ) ধারায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি।।
কোন মন্তব্য নেই