হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে চোরাই মোটরসাইকেল সহ আটক ১
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অলিপুর থেকে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় মোঃ রবিউল ইসলাম সোহাগ (২২) নামের এক যুবককে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২১ ডিসেম্বর, সন্ধ্যা ৭টার সময় সদর উপজেলার রাজিউড়া ভঙ্গুরহাটি গ্রামে শফিক মিয়ার পুত্র মোঃ হৃদয় মিয়া (২০) এর ১৫০ সিসি লাল কালো রংয়ের পালসার মোটরসাইকেল ব্রাহ্মণডোরা ইউনিয়নস্থ অলিপুর সিটি পার্কে অবস্থিত অগ্রণী ব্যাংকের এর দক্ষিণ পাশে শ্যামলী ও দিগন্ত কাউন্টারের সামনের খালি জায়গা থেকে চুরি করে নিয়ে যায় চোর।
সে শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই মোহাম্মদ জসিম উদ্দিন সহ পুলিশ সদস্য অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের সিরাজ মিয়ার পুত্র মোঃ রবিউল ইসলাম সোহাগ কে আটক করে।
তাকে জিজ্ঞাসাবাদে ও তার দেওয়া তথ্য মতে চোরাই যাওয়া মোটরসাইকেলটি ব্রাহ্মণবাড়িয়া জেলাস্থ নাসিরগর থানার ধরমন্ডল এলাকা থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে মোটরসাইকেল চুরি সংক্রান্তে নিয়মিত মামলা রুজু তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
হবিগঞ্জ প্রতিনিধি।।
কোন মন্তব্য নেই