চুনারুঘাটে ১২২বোতল ফেন্সিডিল’সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প), মৌলাভীবাজার এর একটি আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ ডিসেম্বর রাত ০৯.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চুনারুঘাট পৌরসভার ০৬ নং ওয়ার্ডের অন্তর্গত চুনারুঘাট বাজারস্থ দক্ষিণ বাসস্ট্যান্ড এর ‘‘মায়ের দোয়া হোটেল” এর সামনে থেকে ১২২ (একশত বাইশ) বোতল ফেন্সিডিল ও ১টি সিএনজি, ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে করা হয়েছে।
আটকৃতরা হলো ১। লাকি আক্তার @ চাদনী (৩০), পিতাঃ মৃত হবিব উল্লাহ, সাং- মনোহরপুর, থানাঃ কুলিয়ারচর, জেলাঃ কিশোরগঞ্জ, (বর্তমান সাং- কমলপুর গাছতলাঘাট(উত্তর পাড়া), থানাঃ ভৈরব, জেলাঃ কিশোরগঞ্জ), ২। বকুলা বেগম (৫০), স্বামীঃ ফারুক মিয়া, সাং- কমলপুর গাছতলাঘাট(উত্তর পাড়া), থানাঃ ভৈরব, জেলাঃ কিশোরগঞ্জ ও ৩। মোঃ রানু মিয়া (৪১), পিতাঃ মৃত কাশেম আলী, সাং- সুন্দরপুর, থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জদের’কে গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ব্যক্তিগণ অবৈধভাবে মাদকদ্রব্য (ফেন্সিডিল) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে যোগসাজস পূর্বক নিজেদের হেফাজতে রাখার অপরাধের কথা স্বীকার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৪(গ)/৩৮/৪১ ধারা মূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি।।
কোন মন্তব্য নেই