বানিয়াচংয়ের হাওড় থেকে ভাসমান অবস্থায় নারীর লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি -বানিয়াচং উপজেলার জুয়াইরা বিল হাওড় থেকে ভাসমান অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ জানুয়ারি বানিয়াচং থানার ১২নং সুজাতপুর ইউপির অন্তর্গত নোয়াবাদ ও পূর্ব ভাজুকা গ্রামের মধ্যবর্তী জুয়াইরা বিল হাওড় (বদ্ধ জলাশয়ে) ভাসমান অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বলেন, ওই নারীর পরিচয় মিলেনি। তবে তার বয়স অনুমান ৫০ থেকে ৫৫ বছর হবে।
হবিগঞ্জ প্রতিনিধি।।
কোন মন্তব্য নেই