Header Ads

ad728
  • Breaking News

    মির্জাপুর ৬ যাত্রী দুর্র্ঘটনার সেই চালককে গ্রেফতার করেছে র‌্যাব।

    বগুড়ার শেরপুরে বেপরোয়া কোচের চাপায় সিএনজি অটোরিক্সার চালক, স্বামী-স্ত্রীসহ ৬জন নিহতের ঘটনায় অভিযুক্ত কোচ চালক সাইফুল ইসলাম (৫৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।


    সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন একটি হোটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ঢাকার সাভারের বেগুনবাড়ি এলাকার জানে আলমের ছেলে এবং হানিফ এন্টারপ্রাইজের কোচের চালক।

    র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর মিডিয়া অফিসার ও সহকারি পুলিশ সুপার মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনার পর থেকেই তাকে ধরার চেষ্টা করা হচ্ছিল। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোয়েন্দা নজরদারি মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।

    শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় সিএনজি চালকের ছেলে সেলিম হোসেন বাদী হয়ে থানায় সড়ক পরিবহন আইনের৯৮/১০৫ ধারায় মামলা দায়ের করেছে। তবে মামলাটি হাইওয়ে পুলিশ তদন্ত করছে। তাকে তারাই জিজ্ঞাবাবাদ করবে।

    উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী বিকাল ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুরে কোচের চাপায় ঘটনাস্থলেই সিএনজি চালক ও স্বামীস্ত্রীসহ ৫ জন নিহত হন। এবং গুরুতর আহত অপর যাত্রী পরদিন দুপুরে হাসপাতালে মারা যান।

      

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728