হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৩৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
র্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প), হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৮ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ রাত অনুমান ০১.২০ ঘটিকার সময় সিপিসি-১ কোম্পানীর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ১১ নং ব্রাহ্মনডোরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অলিপুরের“ সিলেট টু ঢাকাগামী রাস্তা থেকে ৩৪ (চৌত্রিশ) কেজি গাঁজা উদ্ধার সহ মাদক কারবারি, মোঃ আকিব মিয়া (২১) পিতা- মৃত উকিলমিয়া, সাং-উসমানপুর, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করে।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ সু-পরিকল্পিতভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকট মাদক বিক্রয় করে আসছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১৯ (গ) মূলে ব্যবস্থা গ্রহন পূর্বক বিধি মোতাবেক জব্দকৃত আলামত ও ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি।।
কোন মন্তব্য নেই