র্যাবের অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে বনদস্যু গ্রেফতার।
গত ৩ই ফ্রেব্রয়ারী রোজ বৃহস্পতিবার, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুনারুঘাট থানা এলাকার চানপুর বাজার হতে রাত ০১.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সি আর ১২/১৩ (বন)-২, ধারাঃ ২৬ (১) ক, খ, ঘ, রিসিভ নং ১২/২২ এবং চুনারুঘাট থানার সি আর ৪/১৩ (বন)-২, রিসিভ নং ১৪/২২মূলে অভিযান পরিচালনা করে বনদস্যু (ক) মোঃ নানকু গুঞ্জু (৩৫), পিতা- অজিদ গুঞ্জু, সাং- কাপাই অফিস লাইন, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সাতছড়ি রেঞ্জের গাছ কাটার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী আরও জানায় যে, সে ও তার বাহিনীর সদস্যরা মূলত সাতছড়ি রেঞ্জের গাছ কেটে থাকে। এই বনদস্যু বাহিনীর সকল সদস্যের নামে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী ও তার বাহিনী এই কাজের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছে এবং সাতছড়ি এলাকার পরিবেশের ভারসাম্য দারুন ভাবে নষ্ট করছে। র্যাব-৯, সিপিসি-১, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এসব বনদস্যুদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সদা তৎপর। পরিবেশের ভারসাম্য রক্ষায় র্যাব এসব বনদস্যুদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি।।
কোন মন্তব্য নেই