Header Ads

ad728
  • Breaking News

    নওগাঁর পোরশায় প্রাণীসম্পদ মেলার উদ্বোধন

     

    পোরশা নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় দিনব্যাপি প্রাণীসম্পদ মেলার উদ্বোধন করা হয়েছে। 

    বুধবার (১৬ ফেব্রুয়ারি)দুপুরে কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। 

    এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, ডা. গোলাপ হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ প্রাণসিম্পদের কর্মকর্তা কর্মচারীগণ ও খামারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা মেলার ৪৫টি স্টল ঘুরে দেখেন এবং খামারীদের পরামর্শ প্রদান করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728