দিঘলিয়া প্রেসক্লাবের সংস্কার কাজের উদ্ভোধন অনুষ্ঠিত।
ওয়াছিক রাজিব দিঘলিয়া ঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন সাংবাদিকরা জাতির বিবেক। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। তিনি সাংবাদিকদের সকল সমস্যা সমাধানে সদা জাগ্রত।তিনি গত ১৭ মার্চ বৃহস্পতিবার বিকালে দিঘলিয়া প্রেসক্লাবের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে দিঘলিয়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী, দিঘলিয়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, ৪ নং সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান জিয়া গাজী।
দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, এম ফরহাাদ কাদির, জামাল হোসেন, মো ঃ শহিদুল ইসলাম,শামীম হক, জি এম আকরাম, গাজী জামসেদুল ইসলাম, , মোঃ আশরাফ হোসেন,ওয়াসিকুল্লাহ হেসাইনী, কে এম আসাদ, এসএম শামীম, সালাউদ্দিন বাবু, কিশোর কুমার দে, রুপম,রানা মোল্লা, এসএম শামীম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মোকসুদুর রহমান খোকন।
এর আগে সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করাসহ বিভিন্ন প্রোগ্রামে ও বাংলাদেশ আওয়ামীগ,যুবলীগ ও ছাত্রলীগ এর কেক কাটার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পর এমপি মহোদয় সেনহাটী বাজার ও চন্দনীমহল বাজার এর কাজের উদ্ভোদন করেন।
কোন মন্তব্য নেই