Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ার শেরপুরে প্রায় ১৪হাজার জন পাচ্ছে টিসিবি পন্য


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ দেশব্যাপী এক কোটি পরিবারের ভর্তুকির মূল্যে টিসিবির পণ্য বিক্রয় বিষয়ক প্রেস ব্রিফিংয়ের উপজেলা প্রশাসন আয়োজন করেছেন। বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বগুড়ার শেরপুর উপজেলায় ১৩ হাজার ৭’শ ৯৬ জন টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন। তবে এবার কার্ড ছাড়া কেউ টিসিবির কোনো পণ্য সংগ্রহ করতে পারবেন না।

    শনিবার (১৯ মার্চ) বিকেল ৫টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহি অফিসার মো: ময়নুল ইসলাম প্রেস ব্রিফিং এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করে জানান, আগামীকাল রোববার উপজেলার ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ২৬টি পয়েন্টে ২৬টি ট্রাকে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করবে।
    তিনি আরো জানান, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রতি কার্ডধারী পাবেন ২ কেজি মশুর ডাল, তেল ২ লিটার, চিনি ২ কেজি করে একটি প্যাকেজের মূল্য নির্ধারন করা হয়েছে ৪৬০টাকা। উপজেলায় মোট কার্ডধারী সুবিধাভোগীর সংখ্যা ১৩ হাজার ৭৯৬ জন।


    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728