নন্দীগ্রামে টিসিবি'র পণ্য বিক্রয় ব্যবস্থাপনা শীর্ষক সংবাদ সম্মেলন।
নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৯ মার্চ শনিবার দুপুর ১২.৩০ টায় দেশের ১ কোটি নিম্ন-আয়ের পরিবারের জন্য আগামী রবিবার ২০ মার্চ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। তারই অংশ হিসাবে নন্দীগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে টিসিবি পণ্য বিক্রয় ব্যবস্থাপনা শীর্ষক সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। ওই সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু,নন্দীগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম সফিক,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, ইউপি সদস্য কামরুল ইসলাম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি এবি বারিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক রুহুলআমিন রানা প্রমূখ। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত বলেন,নন্দীগ্রাম উপজেলায় পৌরসভা ও সকল ইউনিয়নে মোট ১০,০২১(দশ হাজার একুশ) জন সুবিধাবোগীদের মাঝে বিশেষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৫০ টাকা দামে ২ কেজি ছোলা বিক্রয় করা হবে। পন্য বিক্রয় ব্যবস্থাপনা ও সুবিধার জন্য পৌরসভার বেলঘোরিয়া ও ওমুরপুরহাট নির্ধারিত স্থান করা হয়েছে। তাই ২০ মার্চ সোমবার সম্ভাব্য সময় সকাল ১০ টা ওমুরপুর হাটে নির্ধারিত স্থানে টিসিবি পণ্য বিক্রয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠান করা হবে।সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন,টিসিবি'র পণ্য নিয়ে যেন কোন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বা অনিয়ম করতে না পারে সে ব্যপারে সজাগ থাকার আহবান জানান।
কোন মন্তব্য নেই