রহিমা-নওশের আলী অনার্স কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়া জেলাধীন শেরপুর উপজেলার রহিমা-নওশের আলী অনার্স কলেজে১৭-ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপত্তি¡ করেন মোঃ জাকির হোসেন উপাধ্যক্ষ রহিমা-নওশের আলী অনার্স কলেজ এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন এস.এম. আসাদুজ্জামান অধ্যক্ষ রহিমা-নওশের আলী অনার্স কলেজ।জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী নিয়ে রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেনঅত্র কলেজের সহকারী অধ্যাপকমোঃ ওয়াহিদুজ্জামান,মোঃ আব্দুল মজিদ,মোঃ রফিকুল ইসলাম,মোঃ আকতার হোসেন, মোঃ মিজানুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ.টি.এম. নুরুন্নবী, প্রভাষক মীর মনোয়ারা বেগম ও মোঃ রুহুল আমীন সহ অন্যান্য প্রভাষক মন্ডলী।
সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবার এবং ১৯৭১-সালে নিহত শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
কোন মন্তব্য নেই