Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুর মডেল প্রেসক্লাবের পুর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) বিকালে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ (দুই) বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

    এতে সভাপতি হিসাবে মো. শাহাদৎ হোসেন ( দৈনিক মাতৃভাষা) ও সাধারণ সম্পাদক হিসাবে মো. নাহিদ আল মালেক (দৈনিক ভোরের কাগজ) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

    এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মো. শাহআলম ফিরোজ ( দৈনিক দুর্জয়বাংলা), যুগ্ম সম্পাদক আবু রায়হান রানা ( দৈনিক কালের খবর ও গাবতলী সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম ( দৈনিক আমাদের অর্থনীতি), দপ্তর সম্পাদক মো. আব্দুল খালিদ তরুন ( দৈনিক একুশের বাণী), সাহিত্য সম্পাদক মো. মমিনুল ইসলাম ( দৈনিক ঢাকা), নির্বাহী সদস্য সাকিল মাহমুদ শামীম ( দৈনিক মহাস্থান) ও মো. আব্দুল ওয়াহাব ( দৈনিক ভোরের সময়)।

    সংগঠনের সাবেক সভাপতি মো.সাকিল মাহমুদ শামীম জানান, সাধারণ সভায় ২২ জন সদস্যের ১৭ জন উপস্থিত ছিলেন। তাদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728