Header Ads

ad728
  • Breaking News

    নন্দীগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, নন্দীগ্রাম পৌরসভাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। ১৭ ই মার্চ সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর কেক কর্তন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক রুহুল আমিন রানা, উপজেলা আনসার ভিডিপি অফিসার আনোয়ারা বেগম প্রমুখ। এরপর পুরস্কার বিতরণ করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728