শিবগঞ্জে গণহত্যা দিবস পালন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে সারা দেশের ন্যায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২২ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারকনাথ কুন্ড, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা শিক্ষা অফিসার সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা সহকারী প্রোগ্রামার মাহফুজার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ, শিবগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন শিবলী প্রমূখ।
সভাশেষে গণহত্যায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এর আগে শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলিত করা হয়।
.png)
কোন মন্তব্য নেই