ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই