Header Ads

ad728
  • Breaking News

    নন্দীগ্রামে ১মাদক কারবারী ও ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার ২

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোঃ আনোয়ার হোসেন এর নির্দেশনায় এসআই মোঃ নুর আলম, এএসআই মোঃ মামুুনুর রশিদ, এএসআই মোঃ আমিনুল ইসলাম ও এএসআই মোঃ মিন্টুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত ১২ই এপ্রিল আনুমানিক ৩টায় নন্দীগ্রাম থানাধীন ৫নং ভাটগ্রাম ইউপির অন্তর্গত দেওতা গ্রামে দেওতা খানকা শরীফের উত্তর পশ্চিম পাশ্বে আসামী মোঃ জমশেদ আকন্দ এর বসত বাড়ীর খলিয়ানে উপর অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) গ্রাম গাজাঁ সহ দেওতা গ্রামের মৃত শাহ আলী আকন্দ এর ছেলে মোঃ জমসেদ আলী আকন্দ (৪২)কে গ্রেফতার করে। অপরদিকে এসআই মোঃ নুর আলম, এএসআই মোঃ আবুল কালাম আজাদ ও এএসআই মোঃ সদরুল হাসান সহ পৃৃথক অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা থেকে ০১টি খুন ও ০২টি ডাকাতি মামলার পরোয়ানা ভুক্ত আসামী মোঃ আব্দুর রহিম(৪০), পিতা- মৃত ফয়েজ উদ্দিন, সাং-নন্দীগ্রাম পশ্চিমপাড়া , থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন।

    এব্যাপারে থানার এএসআই আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি জানান,উল্লেখিত মাদক সংক্রান্ত ০১টি নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728