Header Ads

ad728
  • Breaking News

    শিবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন

    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ “সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।

    ৬ এপ্রিল সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা জিন্দার আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728