বগুড়ার শেরপুরের রানীরহাট মোড় থেকে চোর সন্দেহে আটক - ০৩
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরে রানীরহাট মোড় থেকে ০২টি চোরাই ব্যাটারী ও চুরির সরঞ্জামাদীসহ ০৩ জনকে আটক করেছে শেরপুর থানার পুলিশ।
শনিবার (০৯ এপ্রিল) শেরপুর থানার এসআই মোঃ শাহাদত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রিবেলা টহল ডিউটি করাকালীন ভোর অনুমান ৫ ঘটিকার দিকে মির্জাপুর রানিরহাট মোড়ে দুইটি চোরাই ব্যাটারি ও চুরির সরঞ্জামাদিসহ আসামি ১.মোঃ তরিকুল মৃধা (২৩) পিতা মৃত সুলতান মৃধা ২. মোঃ রনি মৃধা (২৩) পিতা মৃত সুলতান মৃধা ৩. মোঃ আহসান হাবীব (৩২) পিতাঃ মোঃ শামসুল প্রাণ সর্বসাং-তাড়াশ থানা পাড়া থানা তাড়াশ জেলা সিরাজগঞ্জদের গ্রেপ্তার পূর্বক চোরাই মালামাল বিক্রয় এর উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
.png)
কোন মন্তব্য নেই