বগুড়ার শেরপুরে বিয়ের দাবীতে অনশন।।
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরের চন্ডিজান গ্রামে বিয়ের দাবীতে এক যুবকের বাড়িতে অনশন করেছেন এক নারী (২০)।
শনিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ওই নারী চন্ডিজান উত্তরপাড়া গ্রামের আকতার উদ্দিনের বাড়িতে অনশন শুরু করে।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, আকতারের ছেলে আল-আমিনের সাথে বিয়ের দাবীতে সে অনশন শুরু করে।
এ সংক্রান্ত বিষয়ে আদালতে মামলাও রয়েছে। তাই তাকে অনশন না করে চলে যেতে অনুরোধ করি। পরে গভীর রাতে সে ও তার পরিবারের লোকজন চলে যায়।
.png)
কোন মন্তব্য নেই