Header Ads

ad728
  • Breaking News

    ধামইরহাটে এসএসসি-১৯৯৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিখার্থীদের আয়োজনে এসএসসি-১৯৯৪ ব্যাচের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আমাইতাড়া বাজার থেকে শুরু করে ধামইরহাট পূর্ব বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১১ টায় পাহাড়পুর বৌদ্ধবিহারের উদ্দেশ্যে রওনা দেন।

    এরপর দুপুরে মধ্যাহ্ন ভোজন শেষে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম খেলাল-ই রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান ও সহকারী শিক্ষক নজরুল ইসলামের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। সরজমিনে দেখা গেছে, পাহাড়পুর বৌদ্ধবিহার চত্বরে বহুদিন পর বন্ধুরা একসাথে মিলিত হওয়ায় আবেগে স্মৃতিকাতর হয়ে পড়েন। সকলেই নেভি ব্লু রঙের টি শার্ট ও ক্যাপ পড়ে প্রায় দুইশ জন বন্ধুদের উপস্থিতিতে কাঁধে কাঁধ রেখে নেচে গেয়ে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে একে অপরের প্রতি ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়েন। এসময় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয় ও জয়পুরহাট খঞ্জনপুর মিশন বালিকা উচ্চ বিদ্যালয়সহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি-৯৪ ব্যাচের প্রায় ২০০ জন সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728