পদ্মপাড়া কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কম্বল বিতরণ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর উপজেলার মানিকদিপদ্মপাড়া কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কম্বল বিতরণ করা হয়েছে। সমিতির সভাপতি আরিফুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মজনুর পরিচালনায় দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন বিকেলে সমিতির নিজস্ব অর্থায়নে গ্রামীণ জনপদের অসহায় দুঃস্থ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন শাজাহানপুর উপজেলা বিএনপির নেতা ও আড়িয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, ব্যাবসায়ী রেজাউল করিম বকুল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি ইনছান আলী, মানিকদিপা দাখিল মাদ্রাসা সভাপতি আফসারুল হাবিব সুমন, মহিলা সদস্যা এলেজা বেগম, মোশফিকুর রহমান লিটন মাস্টার,আইনজীবী সহকারী মোজাম্মেল হক সহ অত্র সমিতির সকল সদস্যবৃন্দ।

কোন মন্তব্য নেই