নানা কর্মসূচের মধ্যে দিয়ে শাজাহানপুরে বিজয় দিবস পালিত
মোহাম্মদ সানোয়ার হোসেন- শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কার্যক্রমের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে।বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনির ধ্বনির মাধ্যমে শুরু হয় দিবসের কার্যক্রম।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ বেদীতে উপজেলা পরিষদের সঙ্গে ফুল দিয়ে অর্ঘ্য জানান নানা শ্রেণী পেশার মানুষ।
প্রথমে উপজেলা প্রশাসন তারপর উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, শাজাহানপুর প্রেসক্লাব, থানা পুলিশ এবং বিভিন্ন সামাজিক সংগঠন।
সবশেষে উপজেলা বিএনপি ও এর অংগ সহযোগী সংগঠনের একটি বিশাল মিছিল ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ বেদীতে। উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি এনামুল হক শাহিনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতা কর্মী উপস্থিত থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এ সময় তাদের শ্লোগানে মুখরিত হয় পুরো উপজেলা চত্বর। পরে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক আজিজার রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু সাহিন সানি, যুগ্ম সম্পাদক আব্দুল হাই রনি, দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, প্রমুখ।

কোন মন্তব্য নেই