Header Ads

ad728
  • Breaking News

    মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করলো মাদক ব্যবসায়ী

    শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃমাদক ব্যবসায় বাধা দেওয়ায় রবিবার দুপুরে মাদককারবারি পিতা পুত্র মিলে পিটিয়ে আহত করা হয়েছে শাওন (১৮) নামে এক কলেজ ছাত্রকে। শাওন উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া মধ্যপাড়া গ্রামের মরহুম দুলাল হোসেনের পুত্র।

    এ ব্যপারে রবিবারই আহত কলেজ শাওনের ছাত্রের মা শিল্পি বেগম বাদি হয়েছে শাজাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানাযায়, রবিবার দুপুরে শাওন পার্শবর্তী জোকা গ্রামের জনৈক মোরশেদ আলমের দোকানে কেনাকাটা করতে গেলে পুর্ব শত্রুতার জেরে একই ইউনিয়নের জোকা গ্রামের মৃত রমজান আলীর পুত্র বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার আসামী আব্দুর রাজ্জাক নিলু ওরফে মাদক সম্রাট নিলু তার ছেলে বিজয় ও তার স্ত্রী শামীমা মিলে বাঁশের লাঠি দ্বারা পিটিয়ে গুরতর আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তিকরা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, নিলুর পরিবার পুরাপুরি মাদক ব্যাবসার সাথে জড়িত। সে এলাকার চিহ্নিত মাফক ব্যাবসায়ী। প্রকাশ্য মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কারনেই কলেজ ছাত্র শাওনকে মারধোর করা হয়। শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, অভিযোগ পাওয়া গেছে। মাদক ব্যাবসায়ীদের সাথে পুলিশের কোন আপোষ নেই। প্রোয়জনিয় আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728