গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এর এস,এস,সি ৯৫ ব্যাচের পূণর্মিলনী অনুষ্ঠিত
শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ হারিয়ে ফেলা সৃতিময় শৈশবকে কিছু সময়ের জন্য ফিরিয়ে পাওয়ার চেস্টায় গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এর এস,এস,সি ৯৫ ব্যাচের পূণর্মিলনী অনুষ্টিত হল। জাঁকজমকপুর্ন এ পুনর্মিলনীর শুরুতে কোরআন তেলোয়াত, গীতা পাঠ করা হয়। পরে দিনব্যাপী অবসর প্রাপ্ত শিক্ষকদের উপহার দেওয়া, স্কুল কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা দের উপহার দেওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ, লটারি অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ মোতাহার হোসেন, উদ্বোধন করেন সিনিয়র শিক্ষক জনাব মোঃ আফজাল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রহমান, অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক জনাব মোঃ আবুল খায়ের, শ্রী সদানন্দ, মোঃ আতাউর রহমান, মোঃ বাদশাহ মিয়া, শ্রী বরুন কুমার, শ্রী গোপাল চন্দ্র সহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ৯৫ ব্যাচের শিক্ষার্থী বর্তমান গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী ইমাম ইনোকী। গান পরিবেশন করেন ৯৫ ব্যাচের শিক্ষার্থী শাকিয়া আক্তার জোনাকি, ইকবাল হোসেন সহ অন্যান্য শিল্পীগন।
প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র ও বর্তমানে পরিচালনা কমিটির সভাপতি আলী ইমাম ইনোকী জানান, আজকের এই দিনটি আমাদের ৯৫ব্যাচের বন্ধুদের কাছে একটি স্মরণীয় দিন হয়ে রইল।

কোন মন্তব্য নেই