পোরশায় মৎস্য সপ্তাহ উপলক্ষে খাদ্য উপকরণ বিতরণ
নওগাঁর পোরশায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ জামে মসজিদ পুকুরের জন্য সুফলগোগীদের মাঝে ২শ কেজি ভাসমান ফিড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা এ খাদ্য উপকরণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মুনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, ক্ষেত্র সহকারি বুলবুল আহম্মেদ প্রমুখ।
মোঃ আবু রাইহান / পোরশা (নওগাঁ) প্রতিনিধি /

কোন মন্তব্য নেই