Header Ads

ad728
  • Breaking News

    ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির দাতা সদস্য হওয়ার সুযোগ

     



    শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

    বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে দাতা সদস্য হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হবে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক, শিক্ষানুরাগী ও এলাকার আগ্রহী দানশীল ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে দাতা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

    আগামী ১৯ আগস্ট ২০২৬, বুধবার থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন ও দানের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে আজীবন দাতা সদস্য হওয়ার জন্য ৩ লাখ টাকা এবং এককালীন দাতা সদস্য হওয়ার জন্য ৫০ হাজার টাকা পে-অর্ডারের মাধ্যমে বিদ্যালয়ের হিসাব নম্বর ০২০০০০৭২০৫৭৭২, অগ্রণী ব্যাংক,ছোনকা শাখা, শেরপুর, বগুড়ার অনুকূলে জমা দিতে হবে।

    নির্ধারিত সময়ের মধ্যে দানের অর্থ প্রদানকারী ব্যক্তিদের আগামী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের দাতা সদস্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দাতা সদস্য একাধিক হলে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের সময় দাতাদের মধ্য থেকে ভোটের মাধ্যমে একজন দাতা প্রতিনিধি নির্বাচিত হবেন।

    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের এ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রয়োজনে ০১৩০৯-১১৯৭৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728