কামারখন্দে ইউপি নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী মোঃ বদি্জ্জামান
প্রতিনিধি, কামারখন্দ : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ইউপি নির্বাচনের ৩ নং জামতৈল ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ বদি্জ্জামান চেয়ারম্যান পদ থেকে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার সাড়ে পাঁচটায় আমাদের প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ বদি্জ্জামান । তিনি বিএনপি কামারখন্দ উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপির উপজেলা শাখার যুগ্ম আহবায়ক।
মোঃ বদি্জ্জামান আমাদের প্রতিনিধি'কে বলেন, জামতৈল ইউনিয়নের চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী তানভীর ইসলামের জন্য আমি স্বইচ্ছায় নির্বাচন থেকে সরে এসেছি।
এ বিষয়ে কোথায় লিখিত দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, কোথায় লিখিত দেয়নি তবে ৩নং জামতৈল ইউনিয়নের যারা চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ করছেন সবাই আমার চেয়ে জুনিয়র আর জুনিয়রদের সাথে আমার নির্বাচনে অংশ গ্রহণ করা ঠিক হবে না এজন্য ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। তিনি আরো বলেছেন চাচা ভাতিজা নির্বাচন করি কিভাবে।
এবিষয়টি নিয়ে মোঃ বদি্জ্জামানের কর্মী ও সমর্থকেরা ক্ষোপ প্রকাশ করেছেন বলেও জানা গেছে।
ইয়াছিন কবির, কামারখন্দ, সিরাজগঞ্জ।
কোন মন্তব্য নেই