Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় ইনডিজেনাস রাইটস শীর্ষক আলোচনা সভা

     


    নওগাঁর পোরশায় বে-সরকারি সংস্থা ব্র্যাক এর ইনডিজেনাস রাইটস (জাতীয় ও আন্তর্জাতিক) শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


    মঙ্গলবার ব্র্যাক এরিয়া অফিস পোরশা মিলনায়তনে ব্রাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি ইনডিজেনাস পিপলস্ পোরশা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের নওগাঁ জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি। 


    এতে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয়ের সমন্বিত উন্নয়ন কর্মসূচি ইনডিজেনাস পিপলস্ প্রজেক্টের কর্মসূচি ব্যবস্থাপক আলবেরিকুশ খালকো। 


    বিশেষ অতিথি ছিলেন সিনিয়র অফিসার ট্রেনিং এ- কমিউনিকেশন ঢাকার আল্পনা জয়ন্তী কুজুর। আইডিও পরিতোষ টপ্য এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা সমন্বিত উন্নয়ন কর্মসূচি ইনডিজেনাস পিপলস্ প্রজেক্টের ঊর্ধ্বতন ব্যবস্থাপক সুগ্রীব কুমার সরকার। 


    এ সময় সাংবাদিক, আদিবাসি নেতা সহ বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


    পোরশা (নওগাঁ)প্রতিনিধি:

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728