Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা


    নওগাঁর পোরশায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। 

    বুধবার (২৯ ডিসেম্বর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং পোরশা উপজেলা  প্রশাসনের আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। উদ্বোধনী পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ভিত্তিক স্টল পরিদর্শন করেন।

    এসময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার কনক রায় , মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক ,গাঙ্গুরিয়া কলেজের প্রভাষক মাসুদ হায়দার প্রমুখ সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ।


    পোরশা (নওগাঁ)প্রতিনিধি : 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728