Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় ৫ জন নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার


    নওগাঁর পোরশা উপজেলায় পঞ্চম ধাপের  ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৫ জন আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক  সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির তথ্য মতে, তারা আওয়ামী লীগের দলীয় নিয়ম ভঙ্গ করে এবং নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী ৪৭(ঠ) ধারা মোতাবেক দলিয় শৃঙ্খলা পরিস্থিতি বলে,তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

    বৃহস্পতিবার বার (২৩ ডিসেম্বর) জানা যায়,  পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৬টির মধ্যে ৪টি ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী বিদ্রোহী হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দিতা করছেন। ফলে পোরশা উপজেলা আওয়ামী লীগ তাদের বহিষ্কার করেছে।

    বহিষ্কৃতদের মধ্যে হলেনঃ২ নং তেঁতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ( স্বতন্ত্র)  মাহবুবুর রহমান শাহ্,  ৩নং ছাওড় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী  ( স্বতন্ত্র)  শফিকুল ইসলাম, ৫ নং  ঘাটনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী  ( স্বতন্ত্র) জালাল উদ্দিন৬ নং মশিদপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ( স্বতন্ত্র)শাহনাজ ৬ নং মশিদপুর ইউনিয়ন প্রার্থী ( স্বতন্ত্র) সাইদুর রহমান

    বিদ্রোহী প্রার্থীদের দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে পোরশা উপজেলা আওয়ামী লীগ তাদের স্থায়ী ভাবে বহিস্কারের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করেছে। 

    উল্লেখ্য, পঞ্চম ধাপে এ সব ইউনিয়নে আগামী ০৫ জানুয়ারি ২০২২ইংনির্বাচন অনুষ্ঠিত হবে।



    পোরশা(নওগাঁ) প্রতিনিধি:

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728