Header Ads

ad728
  • Breaking News

    নির্বাচনে নিরাপত্তা জোরদারে আইন-শৃঙ্খলা বাহিনীর বিফ্রিং সভা অনুষ্ঠিত


    সিরাজগঞ্জের কামারখন্দে  চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী  উচ্চ বিদ্যালয় মাঠে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীদের সাথে   বিফ্রিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

    কামারখন্দ থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হাবিবুল্লাহর সভাপতিত্বে উক্ত নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা  অতিরিক্ত পুলিশ সুপার (সেক্টর কমান্ড ইনচার্জ) ফারহানা ইয়াছমিন। 

    এ সময় প্রধান অতিথি বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু  ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণার্থে সংশ্লিষ্ট সকল পুলিশ অফিসার, ফোর্স ও সকল আনসার সদস্যদের ভোট কেন্দ্র সমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য  নির্দেশনা প্রদান করেন। 

    ভোট গ্রহণে শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

    উক্ত অনুষ্ঠিত ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



    ইয়াছিন কবির,  কামারখন্দ (সিরাজগঞ্জ)  প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728