সিরাজগঞ্জের কামারখন্দে নৌকা মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের কামারখন্দে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউ.পি) নির্বাচন উপলক্ষ্যে আওয়ামীলীগের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার জামতৈল, রায়দৌলতপুর ও ভদ্রঘাট ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জামতৈল পশ্চিম বাজারস্থ এলাকায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরের পর থেকে নৌকা মার্কার মিছিল নিয়ে লোকজন এসে জনসভায় যোগ দিতে থাকে। সকল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় এক সহস্রাধিক মানুষ এসে জনসভায় যোগ দেন।
জামতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী মোকবুল হোসেনের সভাপতিত্ব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান ।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুব সূর্য্য, এ্যাডঃ বিমল কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, আওয়ামীলীগ নেতা এ্যাডঃ চাদ আলী, কামরুল হাসান আমিনুল সহ আওমীলীগের সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান বলেন বর্তমান সফল প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপক উন্নয়ন করে বাংলাদেশকে একটি রোল মডেলে রুপান্তরিত করেছে। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও আরও ব্যাপক উন্নয়ণের লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দিন।
নির্বাচনী জনসভায় তিনি ২৬ তারিখের নির্বাচনে সকলকে নৌকা মার্কার প্রার্থী আব্দুল মালেক খাঁন, আব্দুর রশিদ আকন্দ ও মোকবুল হোসেনকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
কোন মন্তব্য নেই