Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল

     

    বাংলাদেশ স্কাউটস নওগাঁর পোরশা উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নিতপুর সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। 

    এতে পদাধীকারবলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজাকে সভাপতি ও হাত উঁচিয়ে সমর্থনের মাধ্যমে নিতপুর সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক গোলাম রাব্বানীকে সাধারন সম্পাদক এবং চকনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফিজুর রহমানকে যুগ্ম সাধারন সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। 

    এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, নওগাঁ জেলা স্কাউটস এর সম্পাদক সেকেন্দার আলী, প্রধান শিক্ষক সাইদুর রহমান, আব্দুছ সবুর, সুপার আবদুল করিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন


    আবু রাইহান, পোরশা (নওগাঁ)প্রতিনিধি :

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728