Header Ads

ad728
  • Breaking News

    স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা


     

    নাটোর সদর উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হাসান আলী (৫৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরিশপুর ইউনিয়নের ঋষি নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

    গুরুতর আহত রাশিয়া বেগমকে (৪৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

    পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান ওসমান গণি ভুঁইয়া জানান, হাসান আলী পীর-মুর্শিদের ভক্ত। দীর্ঘদিন ধরে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এক পর্যায়ে হাসান আলী ধারালো হাসুয়া দিয়ে রাশিদা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। 

    দুপুর ১২টার দিকে বাড়ির পাশের এক বাগানে বিষপান করেন হাসান আলী। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ওসি মনসুর রহমান জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাশিদা বেগমের অপারেশন চলছে।


    নিউজ ডেস্কঃ //

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728