র্যাব-১২ এর পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিল সহ গ্রেফতার ০৪জন
র্যাব-১২ এর নিকট তথ্য আসে, মাদকের একটি চালান লেনদেন হতে চলেছে বগুড়া সদর এলাকায়। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন র্যাব-১২, সিরাজগন্জ স্পেশাল কোম্পানির একটি অপারেশন টিম।
সোমবার (২০ সেপ্টেম্বর,২০২১) বিকাল ০৫:০৫ ঘটিকার দিকে পরিচালিত এ অভিযানে গ্রেফতার করা হয় দুই মাদক কারবারিকে। এ অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় *১৯৮০ পিছ ইয়াবা।
অন্যদিকে, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর,২০২১) দিবাগত রাত ০৪:৪৫ ঘটিকার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন র্যাব-১২, সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির অন্য আর একটি অপারেশন টিম।
এ অভিযানে গ্রেফতার করা হয় দুই মাদক কারবারিকে। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় *৯৭ বোতল ফেনসিডিল।
নিউজ ডেস্কঃ


কোন মন্তব্য নেই