যাত্রীবাহী মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা, নিহত ৩
সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন উপজেলার ভাটেরায় মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা সিরাজগঞ্জ টোয়েন্টিফোর লাইভ নিউজের কাছে এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া স্টেশনের মাস্টার মুহিবুর রহমান।
এদিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ দাস আরটিভি নিউজকে জানিয়েছেন, কুলাউড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তিনি সিরাজগঞ্জ টোয়েন্টিফোর লাইভ নিউজকে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক হতাহতদের নাম-পরিচয় তিনি নিশ্চিত করতে না পারলেও সকলেই মাইক্রোবাসটির যাত্রী বলে জানিয়েছেন তিনি।
নিউজ ডেস্ক /

কোন মন্তব্য নেই