২নং সল্লা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাছানুজ্জামান রনজু জনপ্রিয়তার শীর্ষে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ২নং সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মোঃ হাছানুজ্জামান রনজু জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ।
তিনি প্রতিনিয়ত উঠান বৈঠক, মতবিনিময় সভাসহ প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করে চলেছেন ।
স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে বুকে লালন করে আগামী ইউপি চেয়ারম্যান পদে সমাজসেবক এই নেতা রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে।
হাছানুজ্জামান রনজু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে মাদক, দূর্ণীতি, জুয়া, দারিদ্র্য মুক্ত ও মডেল ইউনিয়ন উপহার দেওয়ার প্রত্যয়ে জনগণের কাছে ছুটে চলছি।
ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সমাজসেবক হাছানুজ্জামান রনজু মানুষের আস্থাভাজন। বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ও তাদের সুখ-দুঃখের অংশীদারী হিসেবে কাজ করে যাচ্ছেন এবং তিনি বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরিব, বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী ও ভাঙ্গন কবলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের কাছে অন্য সকল প্রার্থীদের মধ্য তার জনপ্রিয়তা রয়েছে অনেক বেশি।
তিনি আরও বলেন জনগনের কল্যাণে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি, আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে আওয়ামীলীগের রাজনীতি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি। দল আমাকে নৌকার মাঝি করলে আমার বিজয় নিশ্চিত। প্রধানমন্ত্রীর ঘোষণা গ্রাম হবে শহর বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন এর নির্দেশ মোতাবেক কাজ করে যাব ইনশাআল্লাহ।
নিউজ ডেস্কঃ

কোন মন্তব্য নেই