Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২০কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।


    চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 

     র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প এর অভিযানে চুনারুঘাটের চানপুর থেকে ২০ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

     আজ (৫ অক্টোবর) সকাল প্রায় ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লে: কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে ৩নং দেওরগাছ ইউনিয়নের চানপুর থেকে ২০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী রায়হান আহম্মেদ (২০) কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রায়হান চুনারুঘাট উপজেলার হাফটার হাওর এলাকার মোঃ ইফসুফ আলীর পুত্র।

     র‌্যাবের হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেঃ কমান্ডার নাহিদ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী’কে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (খ) ধারামূলে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


    অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি।। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728