সিরাজগঞ্জে ডিবির অভিযানে ৫০গ্রাম হেরোইন সহ ০১জন আসামী গ্রেফতার।
সিরাজগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে পুলিশ সুপার এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পৃথক ০১টি বিশেষ অভিযানে এস আই/ খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে এসআই/ মোঃ মেহেদী হাসান এবং তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২০/১০/২০২১ খ্রিঃ তারিখ রাত্রি ২২:১৫ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন তেলকুপি গ্রাম হতে আসামী ১। মোঃ রিপন শেখ (৩৩), পিতা- মোঃ সাতাল শেখ, সাং- সয়াধানগড়া মধ্যপাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জকে ৫০ গ্রাম হেরোইন সহ আটক করা হয়।
এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে।
নিউজ ডেস্কঃ
কোন মন্তব্য নেই