পীরগঞ্জে দিনের বেলায় উপজেলা কৃষি কর্মকর্তার বাসায় চুরি
ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তানিয়া তাবাসসুম এর সরকারি বাসায় দিনের বেলায় চুরি হয়েছে ।
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘঁনা ঘটে । চোরেরা তার বাসার দরজার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বর্নালংকার , নগদ টাকা ও একটি সরকারি ট্যাব চুরি করে নিয়ে যায় ।
কৃষি সম্প্রসারন কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানায় , উপজেলা পরিষদের একটি কোয়াটারের দোতলায় থাকেন তিনি । সকাল ১০ টার দিকে বাসার দরজায় তালা দিয়ে অফিসে যান । দুপুর ১২ টার দিকে বাসায় টাকা নিতে এসে দেখেন দরজার লক ভাঙ্গা । ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলা । জিনিস পত্র এলোমেলো । ড্রয়ার থাকা প্রায় দুই ভরি ওজনের সোনার গহনা , নগদ ৩০ হাজার টাকা ও একটি সরকারি ট্যাব নাই ।
বিষয়টি তিনি তাৎক্ষনিক উপজেলা নির্বাহীঅফিসারকে জানান । খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম , থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম , পৌর মেয়র ইকরামুল হক সহ অন্যরা তার বাসায় যান এব খোজ খবর নেন ।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান , উপজেলা পরিষদের সভা কক্ষে আইন শৃংখলা কমিটির সভা চলছিল । এ সময় চুরির খবর দেওয়া হয় তাকে । সঙ্গে সঙ্গেই ওসি সাহেব সহ অন্যান্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে যান তিনি । এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান , উপজেলা পরিষদের সিসি টিভি'র ফুটেজ দেখে চোর সনাক্ত করা সহ চুরি যাওয়া সোনা, টাকা ও ট্যাব উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
কোন মন্তব্য নেই