হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৩৮কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
০৪ অক্টোবর ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানে, মেজর মোঃ মঈনুল ইসলাম ও অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ০৭ নং উবাহাটা ইউপির শায়েস্তাগঞ্জ হইতে চুনারুঘাটগামী রাস্তা থেকে ৩৮ (আটত্রিশ) কেজি গাঁজা, ০১টি মোবাইল, ০২টি সীম কার্ডসহ ধৃত আসামী ১। মোঃ তারেক মিয়া(২২), পিতা-মোঃ ছুরুত আলী, সাং-উবাহাটা, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ’কে গ্রেফতার করে এবং অজ্ঞাতনামা ০২(দুই)জন কৌশলে পালিয়ে যায়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯ (গ)/৪১ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সমূহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই