হবিগঞ্জে র্যাবের অভিযানে ৩০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-৯, সিলেট এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৩০কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ০৪ অক্টোবর সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানে অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে ফোর্সসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ০৩ নং দেওরগাছা ইউপির সাতছড়ির রাস্তার পার্শ্ববর্তী এালাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ ৩০ মাদক ব্যবসায়ী সুজন রাজবংশী (২৫), পিতা- চামঠু রাজবংশী,কে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১৯ (গ)/৪১ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সমূহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি।।

কোন মন্তব্য নেই