Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় অতিরিক্ত সচিব, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা নিয়ে মতবিনিময়


    নওগাঁর পোরশায় মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বারিক মতবিনিময় করেছেন। 

    বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও শিক্ষ প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে মতবিনিময় করেন। 

    উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। 

    এতে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রতিষ্ঠান প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

    এর আগে প্রধান অতিথি মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বারিক উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।


    পোরশা ( নওগাঁ) প্রতিনিধি:  

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728