সিরাজগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্লিন সিরাজগঞ্জ গ্রিন সিরাজগঞ্জ (ভিডিও)
সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ আর এই সবুজে ঘেরা বাংলার মাটিতেই গড়ে উঠেছে প্রায় ১ লাক্ষ ৩৪ হাজার প্রাথমিক বিদ্যালয়। পিল পিল করে গড়ে তোলা এই প্রাথমিক বিদ্যালয়ের ২০১৪ সালের পরিসংখ্যানে প্রায় ১ কোটি ৯৫ লাক্ষ ৫২ হাজার ৯৭৯ জন ছাত্র/ছাত্রী তৈরি হচ্ছে আগামী ভবিষ্যতের সম্পদ হয়ে। আর তাই এই বিশাল মানবসম্পদকে পাঠ্যবইয়ের পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও পরিবেশের ভারসাম্য কিভাবে বাজায় রাখা যায় তা সরকারের দেয়া ট্রেনিংপ্রাপ্ত বিভিন্ন শিক্ষক/শিক্ষিকা/ভলেন্টিয়ার ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে শেখানো হচ্ছে ।
সরকারের পাশাপাশি সিরাজগঞ্জ জেলার পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বিভিন্ন সামাজিক অবক্ষয় রক্ষার্থে এরকমই এক ভিন্নধর্মী সামাজিক সংগঠন গড়ে উঠেছে। যার নাম দিয়েছে ক্লিন সিরাজগঞ্জ গ্রিন সিরাজগঞ্জ।
হাটি হাটি পা পা করে এই সংগঠনটি দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জের বিভিন্ন সামাজিক অবক্ষয় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী হাতে নিয়েছিল ক্লিন সিরাজগঞ্জ গ্রিন সিরাজগঞ্জ।
গত ৭ই অক্টোবর বৃহস্পতিবার মাসব্যাপী বৃক্ষ রোপণ ও বিতরণ উৎসবের মধ্য দিয়ে কর্মসূচীর পরিসমাপ্তি ঘটে প্রতিষ্ঠানটির। কর্মসূচির শেষ দিনে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা মিরপুর প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
কোমলমতি শিশুদের সাথে নিয়ে বিদ্যালয়ের আশেপাশে চারা গাছ রোপন করেন ক্লিন সিরাজগঞ্জ গ্রিন সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা আশিক আহমেদ। চারা গাছ রোপন শেষে ভবিষ্যত প্রজন্মের এই কোমলমতি শিশুদের হাতে তুলে দেয়া হয় একটি করে চারা গাছ এবং সেই সাথে শিশু প্রতিষ্ঠাটির সাংগঠনিক শপদ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সংরক্ষিত আসনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর রুমানা রেশমা, মুক্তিযুদ্ধা সংসদ কমান্ড এর সহ-সভাপতি আসিবুল ইমরান পিয়াস ও ক্রিয়া সংগঠক রাসেল খান।
অনুষ্ঠানে অতিথি বক্তব্যে ওয়ার্ড কাউন্সিলয় রুমানা রেশমা বলেন, ক্লিন সিরাজগঞ্জ গ্রিন সিরাজগঞ্জ এই সংগঠনটি শুধু বিক্ষ্যরোপন নয় সিরাজগঞ্জ সহ আশেপাশে বিভিন্ন জায়গায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের একটি সোনার বাংলা উপহার দেয়া কাজ করে যাচ্ছে।
কর্মসূচির শেষভাগে ক্লিন সিরাজগঞ্জ গ্রিন সিরাজগঞ্জ টিম এর প্রতিষ্ঠাতা পরিচালক আশিক আহমেদ বলেন, আগামীতে আরো কিছুদিন আমাদের এই কর্মসূচী চলবে তবে ইভেন্ট আকারে নয়।
ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ এর মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচী দেশের প্রাকৃতিক পরিবেশের উন্নয়নসাধনে সামান্য হলেও ভুমিকা রাখবে বলে আমি আশা করি। আমাদের কমোলমতি শিশুদের হাতে আমরা বিলুপ্ত হওয়ার পথে যে বৃক্ষ গুলো আছে সেগুলো তুলে দিয়েছি। এর কারন ছিল যে, আমাদের শিশু গুলো যেন এই গাছ এবং এই গাছের উপকারিতা সম্পর্কে জানে। ফলজ গাছ গুলো বিতরণের উদ্দেশ্য ছিল, পাখির খাবার জোগান দিতে, যেন পাখি বিস্তার হয়।
তিনি আরো বলেন, আমাদের এই উৎসব কে সফল করতে যাদের সমর্থন, সহযোগিতা পেয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই আমাদের প্রত্যেক টি স্বেচ্ছাসেবকদের।
সেই সাথে সাংবাদিক ভাইদের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ, ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ এর সামাজিক এবং মানবিক আলো ছড়িয়ে যাবে সমগ্র জায়গায়, এই আশ্বাস দিচ্ছি।
নিজস্ব প্রতিবেদকঃ
কোন মন্তব্য নেই